ঢাকা, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৪:১৮ অপরাহ্ন

শার্প ইন্ডাস্ট্রিজসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির আজ ২৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৭২৫ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল। কোম্পানিটির ২৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্রাক ব্যাংক ১৯ কোটি ২  লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সামিট অ্যালায়েন্স পোর্ট ১৫ কোটি ৩৫ লাখ, রানার অটোমোবাইলস ১১ কোটি ৭০ লাখ, এম.এল ডাইং ১০ কোটি ৯ লাখ, সিটি ব্যাংক ৯ কোটি ৫৯ লাখ, বেক্সিমকো ৯ কোটি ২৬ লাখ, লাভেলো আইসক্রিম ৮ কোটি ৫১ লাখ ও পার কেমিক্যাল ৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ