ঢাকা, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৪:১৪ অপরাহ্ন

আজও সূচকের তীব্র পতন, কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারও মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসই এক্স ৭৮ পয়েন্ট কমেছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫৫টি কোম্পানির দরপতন হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৬০১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে আগের দিন থেকে ১০৯ কোটি ১৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৭১১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৭৮ পয়েন্ট  কমে ৫ হাজার ৬৪৩ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৪ পয়েন্ট কমে ২ হাজার ১৩০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪টির, দর কমেছে ৩৫৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ১৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৭৩ পয়েন্ট কমেছে। সিএসইতে ১৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ