ঢাকা, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

কুমিল্লা সেনানিবাসের সাথে জিবিবি পাওয়ারের পিপিএ চুক্তি সই

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি জিবিবি পাওয়ার তার সহযোগী প্রতিষ্ঠান সোলারন পাওয়ার লিমিটেডের মাধ্যমে কুমিল্লা সেনানিবাসে ৫.০০৫ মেগাওয়াট-পিক (ডিসি) ক্ষমতার একটি গ্রাউন্ড-মাউন্টেড সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। একারণে কোম্পানিটি বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩তম পদাতিক ডিভিশনের স্টেশন সদর দপ্তর, কুমিল্লা সেনানিবাসের সাথে একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) সই করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রোববার ২৩ আগস্ট কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই প্রকল্পে বিনিয়োগের জন্য ৬ কোটি টাকা অনুমোদন করা হয়। এই প্রকল্পটি ‘ওপেক্স/বুট’—অর্থাৎ নির্মাণ, মালিকানা, পরিচালনা ও হস্তান্তর) ভিত্তিতে বাস্তবায়িত হবে।

চুক্তি অনুযায়ী, বাণিজ্যিক কার্যক্রম শুরুর তারিখ থেকে ২৫ বছরের মেয়াদে সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হবে। সোলারন পাওয়ার লিমিটেড হলো জিবিবি পাওয়ার লিমিটেড-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান; এর ৭০% শেয়ার জিবিবি পাওয়ার লিমিটেড-এর মালিকানাধীন এবং বাকি ৩০% শেয়ার সৌরশক্তি খাতে অভিজ্ঞ কৌশলগত অংশীদারদের মালিকানায় রয়েছে।

কোম্পানিটি আশা করছে, ২০২৭ সালের প্রথমার্ধের মধ্যে প্রকল্পটির বাণিজ্যিক কার্যক্রম শুরুর তারিখ নির্ধারিত হবে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ