ঢাকা, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

’জেড’ ক্যাটাগরির শেয়ারে ৯৬% দর বৃদ্ধি, তদন্তে ডিএসই

পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি তুং হাই নিটিং অ্যান্ড ডাইংয়ের  দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোম্পানিটির এমন অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানিটিকে ১৩ আগস্ট চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি ডিএসইকে কোন তথ্য জানায়নি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তুংহাই নিটিংয়ের শেয়ার দর গত ২ আগস্ট থেকে ১৩ আগস্ট পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ২ টাকা ৮০ পয়সা থেকে ৫ টাকা ৫০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর ২ টাকা ৭০ পয়সা বা ৯৬ শতাংশ বেড়েছে।

কোন কারণ ছাড়াই কোম্পানিটির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ