ঢাকা, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭:২১ অপরাহ্ন

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে এনসিসি ব্যাংকের অ্যাম্বুলেন্স প্রদান

এনসিসি ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুরকে আধুনিক চিকিৎসা সরঞ্জামসমৃদ্ধ একটি অ্যা¤^ুলেন্স প্রদান করেছে।

সম্প্রতি সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি এবং প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমীন, এমপির উপস্থিতিতে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুরের সাধারণ সম্পাদক এ কে এম আজাদের হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, এনসিসি ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম এবং জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুরের পরিচালনা বোর্ডের সিনিয়র সদস্য খালেকুজ্জামান বাবু, কোষাধ্যক্ষ আনোয়ারুল কবির, ডেভেলপমেন্ট অ্যাডভাইজার অধ্যাপক ডা. শাহ আলম আশরাফী, সিইও সৈয়দ মেজবাহ আলম, অ্যাসিস্ট্যান্ট অফিসার মোঃ রফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এনসিসি ব্যাংকের এই উদ্যোগের জন্য ব্যাংক কর্তৃপক্ষের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের সামগ্রিক স্বাস্থ্য ও চিকিৎসাসেবা উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। এ খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের আরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এনসিসি ব্যাংকের মতো অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানও সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে আরও বেশি ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম বলেন, “এনসিসি ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, চিকিৎসা, প্রান্তিক কৃষকদের সহায়তা, কৃষি গবেষণায় অর্থায়ন, সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা, চরাঞ্চলের মানুষের জীবন-মান উন্নয়নে পরিবেশবান্ধব ইকোসিস্টেমের উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তিদের মানবিক সহায়তাসহ বিভিন্ন খাতে এবং সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুরকে আধুনিক চিকিৎসা সরঞ্জামসমৃদ্ধ একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে।” এর ফলে হৃদরোগে আক্রান্ত রোগীদের জরুরি ও তাৎক্ষণিক চিকিৎসাসেবা প্রদানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানুষের কল্যাণ ও সামাজিক উন্নয়নে এনসিসি ব্যাংকের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ