ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৩০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ইন্স্যুরেন্স পিএলসির। কোম্পানিটির ৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লাভেলো আইসক্রিম ৭ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
শার্প ইন্ডাস্ট্রিজ ৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৬ কোটি ২২ লাখ টাকা লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়াটিক ল্যাবরেটরিজের ১ কোটি ২০ লাখ, ব্যাংক এশিয়া ১ কোটি ৯৯ লাখ, শমরিতা হসপিটাল ১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















