ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫:২২ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৪১ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। কোম্পানিটির ১৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এপেক্স স্পিনিং ৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

জিকিউ বলপেন ৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

সায়হাম টেক্সটাইল ৪ কোটি ৩৯ লাখ টাকা লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডমিনেজ স্টিল ৩ কোটি ৮৪ লাখ, ফাইন ফুডস ৩ কোটি ১১ লাখ, আইপিডিসি ফিন্যান্স ২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ