ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫:২৫ অপরাহ্ন

এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬: আদায়ে গতি, ব্যাংকের উন্নতি

এনআরবিসি ব্যাংকে খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬
‘আদায়ে গতি, ব্যাংকের উন্নতি’ শীর্ষক শ্লোগানে খেলাপি ঋণ আদায়ে দুই মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করেছে এনআরবিসি ব্যাংক।

বুধবার (১৯ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড.মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. শাহীন হাওলাদারসহ বিভাগীয় প্রধান ও আঞ্চলিক প্রধানগণ উপস্থিত ছিলেন| ব্যাংকের শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা অনলাইন প্লাটফর্ম জুমে অংশ নেন।

অনুষ্ঠানে ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ‘খেলাপি ঋণ আদায় কর্মসূচি ২০২৬’ ব্যাংকের ঋণের গুণগতমান বৃদ্ধি করার একটি কৌশলগত উদ্যোগ| এই ক্যাম্পেইনের মাধ্যমে খেলাপি ঋণ আদায়ের সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। প্রধান কার্যালয়, শাখা ও উপশাখার পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীরা সম্মিলিতভাবে ঋণ আদায়ে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী হবে। আগামী ডিসেম্বরের মধ্যে ব্যাংকের খেলাপি ঋণের হার সন্তোষজনক পর্যায়ে হ্রাস করার জন্য খেলাপি ঋণ আদায়ে আইনগতসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য কর্মকর্তাদের প্রতি ব‍্যাংকের ব‍্যবস্থাপনা পরিচালক নির্দেশনা প্রদান করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ