ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪:০৮ অপরাহ্ন

৩ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯২ কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন ৬০০ কোটির ঘরে অবস্থান করছে; যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন।

এর আগে গত ১৯ মে ডিএসইতে ৬৭১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৬৭১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে আগের দিন থেকে ৬০ কোটি ৮৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৭৩২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৮৬ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক দশমিক ৪৪ পয়েন্ট কমে ২ হাজার ১৬২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯২টির, দর কমেছে ১২৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২ পয়েন্ট কমেছে। সিএসইতে ১৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ