ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৬৬টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৩ টাকা ৬০ পয়সা বা ৯.৫৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস। এদিন কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ২ টাকা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স। কোম্পানিটির দর ১০ পয়সা বা ৪ শতাংশ কমেছে।
এছাড়া ডমিনেজ স্টিল ৭.৫৩ শতাংশ, এনআরবিসি ব্যাংক ৬.৬৬ শতাংশ, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল ৬.১৭ শতাংশ, মিথুন নিটিং ৬.০৯ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্স ৫.৮৮ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ৫.৩৯ শতাংশ ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ৫.৩৬ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















