ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৬ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- এনভয় টেক্সটাইল, শমরিতা হসপিটাল, অ্যারামিট লিমিটেড, রানার অটো মোবাইলস, মতিন স্পিনিং ও হা-ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি।
এনভয় টেক্সটাইল
কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৮০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৫৮ টাকা ১০ পয়সা থেকে ৬৩ টাকা ৯০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪২ টাকা ৯০ পয়সা থেকে ৬৩ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

শমরিতা হসপিটাল
কোম্পানিটির ৬ টাকা ৭০ পয়সা বা ৬.৫০ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১০৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১০০ টাকা ১০ পয়সা থেকে ১১৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৬৩ টাকা থেকে ১১৩ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
অ্যারামিট
কোম্পানিটির ৯ টাকা ১০ পয়সা বা ৪.২৭ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২২২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২০৯ টাকা থেকে ২৩০ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৫৬ টাকা থেকে ২৭০ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া রানার অটোমোইলসের ৪ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৩.৫৯ শতাংশ ও হা-ওয়েল টেক্সটাইলের ২.৭৩ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















