ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

শত কোটির ঊর্ধে লেনদেন করে শীর্ষ স্থানে বেক্সিমকো

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে ওঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট-ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটি দিনশেষে ৯ হাজার ৩৯৭বারে, ১ কোটি ৫৮ লাখ ৫৫হাজার ২০৭টি শেয়ার লেনদেন করেছে যার বাজার মূল্য দাড়িয়েছে ১২৪ কোটি ৯৫লাখ টাকা।

দ্বিতীয় স্থানে ওঠে এসেছে বৃটিশ অ্যামেরিকান টোব্যাকো যার আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে ৮৩ কোটি ২৭ লাখ টাকার। কোম্পানিটি দিনশেষে ৯ হাজার ৮১২ বারে ৪ লাখ ৯৮হাজার ২০৮ টি শেয়ার লেনদেন করেছে।

এদিকে, ৪৯ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন করে তৃতীয় স্থানে ওঠে এসেছে লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটি আজ দিন শেষে ৫ হাজার ৮১০ বারে ১ কোটি ২৮ লাখ ৫৭ হাজার ২৩৯ টি শেয়ার লেনদেন করেছে।

একইদিনে, তালিকার শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-রবি, বেক্সিমকো ফার্মা, বিডি ফাইন্যান্স, মীর আখতার, লাফার্জ হোলসিম, সামিট পাওয়ার এবং এ্যানার্জি প্যাক।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ