ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩১৮ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ডিএসইতে ৯৯৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে আগের দিন থেকে ১৩৫ কোটি ৯১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ১৩০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট কমে ৫ হাজার ৮১৪ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ১৭৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪টির, দর কমেছে ৩১৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ১৯টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১১১ পয়েন্ট কমেছে। সিএসইতে ১০৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















