ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বস্ত্র খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২২.১০ শতাংশ রয়েছে এ খাতের অবদান।
ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বীমা খাত। এই খাতে ১৮.৩ শতাংশ লেনদেন হয়েছে।
তৃতীয় স্থানে থাকা ফার্মা খাতে ৮.৫ শতাংশ লেনদেন হয়েছে।
খাতভিত্তিক লেনদেনের মধ্যে- প্রকৌশল খাতে ৭.৫ শতাংশ, ব্যাংক খাতে ৭.৫ শতাংশ, বিবিধ খাতে ৭.০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৪.২ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৪.১ শতাংশ, খাদ্য খাতে ৩.৬ শতাংশ, খাদ্য খাতে ৩.৬ শতাংশ, আইটি খাতে ২.৯ শতাংশ, আর্থিক খাতে ২.৯ শতাংশ, সেবা-আবাসন ২.৪ শতাংশ, জীবন বীমা খাতে ২.৩ শতাংশ, কাগজ খাতে ১.৫ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.২ শতাংশ, ট্যানারি খাতে ১.১ শতাংশ, সিরামিক খাতে ১ শতাংশ, সিমেন্ট খাতে ৭ শতাংশ, পাট খাতে ৬ শতাংশ ও পাট খাতে দশমিক ৪ শতাংশ লেনদেন বেড়েছে।

বিজনেস আই/


















