ঢাকা, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ৬:২৩ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ৪১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ইন্স্যুরেন্সের। কোম্পানিটির ৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

মালেক স্পিনিং মিলস ৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ড্যাফোডিল কম্পিউটার্স ২ কোটি ১৯ লাখ, ডমিনেজ স্টিল ২ কোটি ৬৭ লাখ, প্রাইম ইন্স্যুরেন্স ২ কোটি ৫১ লাখ, সায়হাম টেক্সটাইল ২ কোটি ৫১ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ