ঢাকা, শনিবার, ৮ অগাস্ট ২০২৬, ২:৫০ অপরাহ্ন

ফাইন ফুডসের লভ্যাংশ-ইপিএস-এনএভিতে ধারাবাহিক প্রবৃদ্ধি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুডসের লভ্যাংশ, শেয়ার প্রতি আয় (ইপিএস) ও শেয়ার প্রতি নিট সম্পদ মূল্যে (এনএভি) ধারাবাহিক প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক সূচকের উন্নতির পাশাপাশি কোম্পানিটির ব্যবসা সম্প্রসারণেও রয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যা কোম্পানিটির ভবিষ্যতে রাজস্বের উৎস বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে বিশ্লেষকরা।

ফাইন ফুডসের সর্বশেষ আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে এ তথ্য জানা গেছে।

কোম্পনিটির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, লভ্যাংশ, আয়, মুনাফা, কারযকারী নগদ প্রবাহ (এনওসিএফপিএস) এবং শেয়ার প্রতি নিট সম্প মূল্য (এনএভি) প্রায় সব গুরুত্বপূর্ণ সূচকেই ধারাবাহিক উন্নতি হয়েছে। ২০২৫ সালের সমাপ্ত হিসাব বছরে কোম্পানি ১৪ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ করেছে। ২০২৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

২০২৪ অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮৮ পয়সা, সেখানে ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৪ টাকা ১৮ পয়সায়। যা আগের বছরের তুলনায় কোম্পানির উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ইঙ্গিত করে।

একইসময়ে কোম্পানির শেয়ার প্রতি এনওসিএফপিএস ১ টাকা ৫৯ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ৭৮ পয়সায় উন্নীত হয়েছে। পাশাপাশি কোম্পানির নিট সম্পদ মূল্য ১৪ টাকা ৬৫ পয়সা থেকে বেড়ে ২১ টাকা ১৭ পয়সায় পৌঁছেছে, যা কোম্পানির আর্থিক ভিত্তি আরও শক্তিশালী হওয়ার ইঙ্গত বহন করে।

শুধু আর্থিক সূচকেই নয়, ব্যবসা সম্প্রসারণেও গুরুত্ব দিচ্ছে ফাইন ফুডস। বিদ্যামান মৎস, প্রাণিসম্পদ ও কৃষিভিত্তিক কার‌্যক্রমের পাশাপাশি পোল্ট্রি এবং কৃষি-খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। বাজার বিশ্লেষদের মতে, এই বহমুখীকরণ উদ্যেগ ভবিষ্যতে কোম্পানির রাজস্বের উৎস আরও বিস্তৃত করতে পারে।

বিশ্লেষকদের মতে, একটি প্রতিষ্ঠানে আয়, নগদ প্রবাহ, সম্পদভিত্তি এবং পরিচালন দক্ষতা একসঙ্গে উন্নতি করলে তা দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সক্ষমতার ইতিবাচক ইঙ্গত দেয়। তারা বলেন, বিনিয়োগের আগে শুধু আর্থিক ফলাফল নয়, কোম্পানির মূল্যায়ন, খাতভিত্তিক ঝুঁকি এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিও বিবেচনায় নেওয়া উচিত।

পুঁজিবাজার সংশ্লিষ্টদের মতে, গুজবনির্ভর বিনিয়োগের পরিবর্তে মৌলিক ভিত্তির ওপর গুরুত্ব বাড়লে বাজার আরও পরিণত, স্থিতিশীল ও আস্থাশীল হয়ে উঠবে। ফাইন ফুডসের সাম্প্রতিক আর্থিক অগ্রগতি সেই বাস্তবতাকেই নতুন করে সামনে এনেছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ