ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৭:২৬ অপরাহ্ন

উইন্ডিজকে ৩৯৫ রানের টার্গেট টাইগারদের

চট্টগ্রামে জয়ের জন্য ৩৯৫ রানের বিশাল লক্ষ্য ছুঁতে হবে উইন্ডিজকে

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ৮ উইকেটে ২২৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ফলে জয় নামক সোনার হরিণ ছুঁতে সফরকারী উইন্ডিজকে করতে হবে ৩৯৫ রানের বিশাল সংগ্রহ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩১৭ রানের লক্ষ্য টপকে জয়ের নজির আছে। অর্থাৎ, ওয়েস্ট ইন্ডিজকে জিততে হলে রীতিমতো রেকর্ড গড়তে হবে!

এর আগে ৩ উইকেটে ৪৭ রান নিয়ে কাল তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ প্রথম সেশনে ২৯ ওভারে মুশফিকের (১৮) উইকেট হারিয়ে ১০২ রান তোলে মুমিনুল হকের দল। সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক (১১৫)। ৬৯ রানে আউট হন লিটন দাস।

দলীয় ২০৬ রানে লিটন আউট হন লিটন। ১৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে অলআউট হওয়ার শঙ্কা পেয়ে বসেছিল বাংলাদেশকে। এর মধ্যেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মুমিনুল। সফরকারীদের হয়ে ৩টি করে উইকেট নেন রাকিম কর্নওয়াল ও জোমেল ওয়ারিক্যান।

নিজেদের দ্বিতীয় ও ম্যাচের শেষ ইনিংসে এখন ব্যাটিং করছে উইন্ডিজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্রাথওয়েটদের সংগ্রহ ৭ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ১৮ রান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ