ঢাকা, সোমবার, ৩ অগাস্ট ২০২৬, ৩:০৩ পূর্বাহ্ন

সোনালী লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২৬) কোম্পানিটির লাইফ রেভিনিউ অ্যাকাউন্ট অনুযায়ী মোট আয় থেকে দাবি (ক্লেইম)সহ মোট ব্যয় বাদ দেওয়ার পর উদ্বৃত্ত (সারপ্লাস) হয়েছে ২২ কোটি ৪২ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এ উদ্বৃত্ত ছিল ৪৪ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা।

অন্যদিকে, ২০২৬ সালের জানুয়ারি-জুন ছয় মাসে লাইফ রেভিনিউ অ্যাকাউন্ট অনুযায়ী মোট আয় থেকে দাবি (ক্লেইম)সহ মোট ব্যয় বাদ দেওয়ার পর উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩৩ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকা। ২০২৫ সালের একই সময়ে এ উদ্বৃত্ত ছিল ৭২ কোটি ৫৭ লাখ ৭৭ হাজার টাকা।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ৯২৯ কোটি ৬৩ লাখ ৯০ হাজার টাকা। যা ২০২৫ সালের ৩০ জুন ছিল ৮৭৭ কোটি ৭৯ লাখ ৯০ হাজার টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে লাইফ ইন্স্যুরেন্স ফান্ডে নিট ৫১ কোটি ৮৪ লাখ টাকার বৃদ্ধি হয়েছে।

এদিকে, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ২ টাকা ৬৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ইতিবাচক ২ টাকা ৯৯ পয়সা।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ