ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

টুইটার-ইনস্টাগ্রাম নিষিদ্ধ করল মিয়ানমার সেনাবাহিনী

ফেসবুকের পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। দেশটির ট্রান্সপোর্ট ও কমিউনিকেশন মন্ত্রণালয় টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধের এ নির্দেশনা দেয়। খবর সিএনএন’র।

নরওয়ের কোম্পানি টেলিনর মিয়ানমারে মোবাইল সেবা প্রদান করে থাকে। সারা বিশ্বে ইন্টারনেট সেবার বিঘ্ন এবং সাটডাউনের বিষয়টি পর্যবেক্ষণ করে নেটব্লকস।

এদিকে মিয়ানমার কর্তৃপক্ষের এ উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে টুইটার কর্তৃপক্ষ।

এর আগে গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ঘটে। দেশটির রাষ্ট্রপতি উইন মিন্ট ও ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু কিসহ দলের শীর্ষ নেতাদের আটক করে সেনাবাহিনী। এর পরই দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ