ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৪৭ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে ৩৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিলের। কোম্পানিটির ১৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সামিট অ্যালায়েন্স পোর্ট ৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

প্রাইম ব্যাংক ৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আর্গন ডেনিমস ১ কোটি ৭ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১ কোটি ৪৫ লাখ, ফাইন ফুডস ২ কোটি ১২ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১ কোটি ৫৪ লাখ, এম.এল ডাইং ১ কোটি ৩৬ লাখ, সায়হাম টেক্সটাইল ১ কোটি ১৬ লাখ, সেনা ইন্স্যুরেন্স পিএলসি ২ কোটি ২৮ লাখ, সোনারগাঁও টেক্সটাইল ২ কোটি ৯৮ লাখ ও সান লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ