ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন

টপটেন গেইনারে ‘এ’ ক্যাটাগরির ৭ কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৭ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড ইন্স্যুরেন্স, আর্গন ডেনিমস, প্রাইম ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স ও সোনারবাংলা ইন্স্যুরেন্স,

ইউনাইটেড ইন্স্যুরেন্স

কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ১০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৫১ টাকা থেকে ৫৬ টাকা ৩০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৫ টাকা ২০ পয়সা থেকে ৫৬ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

আর্গন ডেনিমস

কোম্পানিটির ২ টাকা বা ৮.৬২ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২৩ টাকা ৮০ পয়সা থেকে ২৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৫ টাকা ৮০ পয়সা থেকে ২৫ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

প্রাইম ইন্স্যুরেন্স

কোম্পানিটির ৩ টাকা ৪০ পয়সা বা ৭.৩৪ শতাংশ দর বেড়ে তালিকার ৫ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪৬ টাকা ৭০ পয়সা থেকে ৫০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৬ টাকা ৫০ পয়সা থেকে ৫১ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া কর্ণফুলী ইন্স্যুরেন্স ৬.৯৪ শতাংশ, নিটল ইন্স্যুরেন্স ৬.৮৭ শতাংশ, প্রভাতি ইন্স্যুরেন্স ৫.৯৫ শতাংশ, ও সোনারবাংলা ইন্স্যুরেন্স ৫.৭৭ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ