ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ৫:০৪ অপরাহ্ন

সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) নতুন একটি সহযোগী কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে কোম্পানিটির পরিচালনা পর্ষদ নীতিগত অনুমোদন দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ‘এসিআই গ্লোবাল সায়েন্টিফিক স্ট্যান্ডার্ডস লিমিটেড’ নামে নতুন একটি সহযোগী কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

নতুন কোম্পানিটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ৩ কোটি টাকা।

প্রস্তাব অনুযায়ী, নতুন এ সহযোগী প্রতিষ্ঠানে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) ৮৫ শতাংশ শেয়ার ধারণ করবে। তবে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ