ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

ইউনিলিভারের ১৫০ কোটি টাকার ঋণ সুবিধা অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ সর্বোচ্চ ১৫০ কোটি টাকার একটি অসুরক্ষিত (আনসিকিউরড) আন্তঃকোম্পানি ঋণ সুবিধা নীতিগতভাবে অনুমোদন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, পরিচালনা পর্ষদ নীতিগতভাবে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)-এর অনুকূলে কার্যকরী মূলধনের (ওয়ার্কিং ক্যাপিটাল) সহায়তার জন্য সর্বোচ্চ ১৫০ কোটি টাকার একটি অসুরক্ষিত আন্তঃকোম্পানি ঋণ সুবিধা অনুমোদন করেছে। এ ঋণ সুবিধার মেয়াদ হবে ২৪ মাস। তবে প্রতিবার ঋণ উত্তোলনের (ড্রডাউন) সর্বোচ্চ মেয়াদ হবে ৬ মাস। ঋণ সুবিধাটি পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট নয় এমন বাণিজ্যিক শর্তে (আর্মস-লেংথ টার্মস) প্রদান করা হবে।

পর্ষদে রদবদল

এছাড়া কোম্পানিটির পরিচালনা পর্ষদ কোম্পানির চেয়ারম্যান, হেড অব ফাইন্যান্স এবং কোম্পানি সেক্রেটারি পদে নতুন নিয়োগ অনুমোদন করেছে। পরিচালনা পর্ষদ মো. রুহুল কুদ্দুস খানকে কোম্পানির চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তার এ নিয়োগ ২০২৬ সালের ২৮ জুলাই থেকে কার্যকর হবে।

এছাড়া, শামসুদ্দোহা নাঈমকে কোম্পানির হেড অব ফাইন্যান্স এবং শারমিন আক্তারকে কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ