ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১:০৫ অপরাহ্ন

বার্জার পেইন্টসের ইপিএসে বড় উত্থান

পুঁজিবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস গত ৩০ জুন, ২০২৬ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ৩৬ টাকা ৮১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি  ১৮ টাকা ১১ পয়সা আয় হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পনিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৫ টাকা ৮৮ পয়সা; যা আগের বছর একই সময় ৩৪ টাকা ৬১ পয়সা লোকসান ছিল।

৩০ জুন,২০২৫ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড সম্পদ মূল্য (এনএভি) হয়েছে  ৪৩৭ টাকা ০৫ পয়সা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ