ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

বে-লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,২৬) কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে  ১৭ পয়সা। আগের বছর একই সময় ১ টাকা ২৫ পয়সা লোকসান করেছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৩  টাকা ০২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি কনসুলেটেড সম্পদ মূল্য (এনএভি) হয়েছে  মাইনাস ২১ টাকা ২৪ পয়সা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ