ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে কুইন সাউথ টেক্সটাইল। কোম্পানিটির আজ ২৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ২২৪ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস। কোম্পানিটির ২৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লংকাবাংলা ফিন্যান্স ২২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইপিডিসি ফিন্যান্স ২০ কোটি ৪০ লাখ, ড্রাগন সোয়েটার ১৮ কোটি ৫৮ লাখ, টেকনো ড্রাগ ১৮ কোটি ২৬ লাখ, এনসিসি ব্যাংক ১৭ কোটি ৮৩ লাখ, ব্রাক ব্যাংক ১৭ কোটি ৪২ লাখ, ইভিন্স টেক্সটাইল ১৭ কোটি ১০ লাখ ও সিটি ব্যাংক ১৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















