ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বিএসআরএম স্টিল । কোম্পানিটির আজ ৩৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ২৬৩ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাক ব্যাংক। কোম্পানিটির ৩৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
মালেক স্পিনিং ৩৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জহোলসিম ৩৩ কোটি ৬৬ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৩০ কোটি ১০ লাখ, এসিআই ফরমুলেশন ২৮ কোটি ৯২ লাখ, রবি আজিয়াটা ২৮ কোটি ৭৭ লাখ, বেক্সিমকো ফার্মা ২৭ কোটি ৬৯ লাখ, লাভেলো আইসক্রিম ২৬ কোটি ৭৭ লাখ ও সিটি ব্যাংক ২৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















