ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন

সূচক বাড়লেও কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮১টি কোম্পানির দর বেড়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ১ হাজার ৪১৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে আগের দিন থেকে ২৫০ কোটি ৪৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ৬৬৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়ন্ট বেড়ে ৫ হাজার ৮৬৬ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮১টির, দর কমেছে ১৬৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১১৮ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ৩০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ