ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ৩:২৬ অপরাহ্ন

মূলধন সংগ্রহের সম্মতি পেয়েছে রূপালী ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক মূলধন সংগ্রহের সম্মতি পেয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটিকে ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা মূলধন সংগ্রহের অনুমতি দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যাংকটি ১০ টাকা ফেসভ্যালুর সাথে ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকা দরে ৪৫ কোটি ৩৩ লাখ, ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার ইস্যু করবে।

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে এই শেয়ার ইস্যু করবে রূপালী ব্যাংক পিএলসি।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ