ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন

সোনালী লাইফের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের  ১৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ।

রবিবার (১২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা ৬২ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৭৩ পয়সা।

৩১ ডিসেম্বর,২০২৫ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১১ টাকা ৮১ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১৭ টাকা ৩৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৩২ টাকা ১৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ আগস্ট সকাল ১১টায় হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট আগামী ২ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ