ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৪৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিল। কোম্পানিটি ৫ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ফাইন ফুডস ৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
আইপিডিসি ফিন্যান্স ৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিং ১ কোটি ৯১ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ২ কোটি ৮০ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্স ১ কোটি ৯০ লাখ, লাভেলো আইসক্রিম ২ কোটি ৩০ লাখ, প্রগতি লাইফ ইন্সুরেন্স ১ কোটি ৯০ লাখ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ১ কোটি ১৪ লাখ, সানলাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৬০ লাখ ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনেদেন করেছে।
বিজনেস আই/


















