ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন

ডিএসই-৩০ সূচকে যুক্ত হলো বিএসআরএম সহ তিন কোম্পানি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তাদের ৩০-সূচক সমন্বয় করেছে। এতে ডিএস-৩০ সূচকে  নতুন করে তিনটি কোম্পানি অন্তর্ভুক্তি ও তিনটি কোম্পানির বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসইর সূচক কমিটির ২০২৫ সালের দ্বিতীয়ার্ধের (ছয় মাসের) পর্যালোচনার ভিত্তিতে এ সমন্বয় করা হয়েছে। নতুন সূচক ১৯ জুলাই থেকে কার্যকর হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিএসই-৩০ সূচকে নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম), একমি ল্যাবরেটরিজ এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ।
অন্যদিকে সূচক থেকে বাদ পড়েছে কোহিনুর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ), ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস এবং লিন্ডে বাংলাদেশ।

ডিএসইর নিয়মিত অর্ধবার্ষিক পর্যালোচনার অংশ হিসেবে কোম্পানিগুলোর বাজার মূলধন, লেনদেনের তারল্য (লিকুইডিটি) ও অন্যান্য নির্ধারিত মানদণ্ড বিবেচনায় নিয়ে এ পরিবর্তন আনা হয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ