ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯৯ কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন ১৬শ কোটির ঘর অতিক্রম করেছে; যা চলতি বছরের সর্বোচ্চ লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার ডিএসইতে ১ হাজার ৬৬৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে আগের দিন থেকে ২৪১ কোটি ১৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৪২৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়ন্ট বেড়ে ৫ হাজার ৮৪৯ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৯টির, দর কমেছে ১৫৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩৭টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৭৭ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ১০ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















