ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ১১৬টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে ফ্যাস ফিন্যান্স লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৪০ পয়সা বা ৭.৬৪ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ২৯ টাকা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির দর ২.২৭ শতাংশ কমেছে।
এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে সিঙ্গারবিডির ৩.৯৭ শতাংশ, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৩.৯২ শতাংশ, জেনারেশন ৩.৩৩ শতাংশ, সাফকো স্পিনিং ৩.১৮ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ৩.১২ শতাংশ, আইসিবি ইম্পোলয়েজ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৩.০৭ শতাংশ ও এম.এল ডাইংয়ের ৩.০৭ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















