ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ৬:০৭ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে ‘এ’ ক্যাটাগরির ৬ শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৬ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- দেশ জেনারেল ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, সোনালী পেপার, গ্লোবাল ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড।

দেশ জেনারেল ইন্স্যুরেন্স

কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩০ টাকা ৪০ পয়সা থেকে ৩৩ টাকা ৩০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৬ টাকা ৯০ পয়সা  থেকে ৩৩ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

মেঘনা ইন্স্যুরেন্স

কোম্পানিটির ৩ টাকা ৪০ পয়সা বা ৯.৮৮ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩৪ টাকা ৬০ পয়সা থেকে ৩৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২১ টাকা ৭০ পয়সা থেকে ৩৭ টা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

সোনালী পেপার

কোম্পানিটির ২০ টাকা ১০ পয়সা বা ৮.৭৪ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৫০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২৩০ টাকা ১০ পয়সা থেকে ২৫০ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৪৪ টাকা ৫০ পয়সা থেকে ৩১৪ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া গ্লোবাল ইন্স্যুরেন্সের ৮.৭১ শতাংশ, ফারইস্ট নিটিং ৮.৫২ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্স ৬.৮৯ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ