ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ৬:০০ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে মালেক স্পিনিং। কোম্পানিটির আজ ৩৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৯৪১ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো। কোম্পানিটির ৩০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সামিট অ্যালায়েন্স পোর্ট ২৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং ২৯ কোটি ৪২ লাখ, আইটিসি ২৮ কোটি ৪৯ লাখ, সী পার্ল বীচ ২৮ কোটি ৪০ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ২৮ কোটি ১৮ লাখ, বেক্সিমকো ফার্মা ২৫ কোটি ৬ লাখ, ব্রাক ব্যাংক ২২ কোটি ৬৩ লাখ ও জেনেক্স ইনফোসিস ২১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ