ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২:০৫ অপরাহ্ন

শেয়ার বেচবে সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা রেহানা কাশেম শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই উদ্যোক্তা ১০ লাখ শেয়ার বেচবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ৩ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ৩৭টি শেয়ার আছে। এর মধ্যে থেকে রেহানা কাশেম ১০ লাখ শেয়ার বিক্রি করবে।

উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে বেচতে পারবে রেহানা কাশেম।

উল্লেখ্য, সাউথইস্ট ব্যাংকের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৩১.৩১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৩৫.৬৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ১.২২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩১.৮৪ শতাংশ শেয়ার আছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ