ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২:৩২ অপরাহ্ন

মেঘনা পেট্রোলিয়ামের নাম পরিবর্তনে ডিএসইর সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি নাম সংশোধন করে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর পরিবর্তে মেঘনা পেট্রোলিয়াম পিএলসি করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) থেকে কোম্পানিটি নতুন নামে লেনদেন করবে ডিএসইতে। নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

এর আগে সিএসই কোম্পানিটির নাম পরিবর্তনে সম্মতি দিয়েছিল।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ