ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (৫ জুলাই) মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ৪৩ পয়েন্ট বেড়েছে। আর এই উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে ১০ কোম্পানি।
লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-বেক্সিমকো ফার্মা, ইউনিক হোটেল, বিকন ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আইডিএলসি ফিন্যান্স, বিএসআরএম স্টিল, রেনাটা, লাফার্জহোলসিম, ব্রাক ব্যাংক ও ক্রাউন সিমেন্ট পিএলসি।
বেক্সিমকো ফার্মা
সূচক বৃদ্ধিতে সর্বোচ্চ অবদান রেখেছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটির অবদান ৬.৪৮ পয়েন্ট। কোম্পানিটির আজ ৫ টাকা ৩০ পয়সা বা ৩ দশমিক ৬৫ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটির শেয়ার আজ সর্বশেষ ১৫০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

ইউনিক হোটেল
সূচক বৃদ্ধিতে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রেখেছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস। কোম্পানিটির অবদান ২ .৩০ পয়েন্ট। কোম্পানিটির আজ ৪ টাকা ২০ পয়সা বা ৯.৯৩ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটির শেয়ার আজ সর্বশেষ ৪৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
বিকন ফার্মা
কোম্পানিটি আজ ডিএসই সূচক বৃদ্ধিতে ২ পয়েন্ট অবদান রেখেছে। আজ ডিএসইতে শেয়ারটির দর ৩ টাকা ৭০ পয়সা বা ৩.৩৩ শতাংশ বেড়ে ১১৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন
কোম্পানিটি আজ ডিএসই সূচক বৃদ্ধিতে ১.৯৫ পয়েন্ট অবদান রেখেছে। আজ ডিএসইতে শেয়ারটির দর ৬ টাকা ৮০ পয়সা বা ৬.০৬ শতাংশ বেড়ে ১১৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
এছাড়া অন্য কোম্পানিগুলোর মধ্যে আইডিএলসি ফিন্যান্স ১.৮৬ পয়েন্ট, বিএসআরএম স্টিল ১.৬৯ পয়েন্ট, রেনাটা ১.৫৩ পয়েন্ট, লাফার্জহোলসিম ১.৫০ পয়ন্ট, ব্রাক ব্যাংক ১.৪৫ পয়েন্ট ও ক্রাউন সিমেন্ট ১.৪১ পয়েন্ট বেড়েছে।
বিজনেস আই/


















