ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

মালেক স্পিনিংসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে মালেক স্পিনিং। কোম্পানিটির আজ ৫৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৬৫৯ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা। কোম্পানিটির ৪১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বেক্সিমকো ৪১ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইপিডিসি ফিন্যান্স ৩৯ কোটি ৮৬ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৩৮ কোটি ৬৪ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ৩৪ কোটি ২২ লাখ, আইটিসি ৩৩ কোটি ৭৯ লাখ, ফারইস্ট নিটিং ২৮ কোটি ৯২ লাখ, শাহজিবাজার পাওয়ার ২৮ কোটি ২৬ লাখ ও বিএসআরএম স্টিল ২৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ