ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

উৎপাদন সচল রয়েছে ফু-ওয়াং ফুডে

খাদ্য-আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডের কারখানায় শ্রমিক অসন্তোষের কারণে কিছুদিন উৎপাদন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। বর্তমান উৎপাদন প্রক্রিয়াটি পুনরায় বিরতিসহকারে চালানো হচ্ছে বলে জানিয়েছে কোম্পানিটি।

গত ২২ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক প্রশ্নের জবাবে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

কোম্পানিটি জানায়, ফু-ওয়াং ফুড একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান, যেখানে কনফেকশনারি আইটেক যেমন-ভিজ, কেক, ব্রেড, বিস্কুট, টোস্ট, স্ন্যাকস ও ইনসট্যান্ট নুডলস উৎপাদন করা হয়।

কোম্পানিটির সুস্বাদু চকলেট বানানোর জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে। কোম্পানিটি বিভিন্ন ধরনের চকলেট, চকলেট কোটেড পণ্য এবং ওয়েফার বার তৈরী করে।

ফু-ওয়াং ফুডের আলাদা বেভারেজ ইন্ডাস্ট্রি রয়েছে ড্রিংকিং ওয়াটার এবং কার্বোনেটেড ড্রিংকস উৎপাদনের জন্য।

উল্লেখ্য, ফু-ওয়াং ফুড ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। কোম্পানিটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ