ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২৬, ৩:২৮ অপরাহ্ন

বিডি থাই সহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯০টি বা ২৩ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ কমে ১৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ২২ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিডি থাই ফুড ৯.৭৭ শতাংশ দর কমে সর্বশেষ ২৪ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৬ টাকা ৬০ পয়সা।

তালিকার তৃতীয় স্থানে থাকা অ্যাসোসিয়েটেড অক্রিজেনের ৯.৬৯ শতাংশ দর কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ফিড ৮.৩৩ শতাংশ, বেস্টহোল্ডিংস ৭.৬৪ শতাংশ,রিজেন্ট টেক্সটাইল ৭.৫৮ শতাংশ, আজিজ পাইপস ৭.০২ শতাংশ, তুংহাই নিটিং ৬.৬৭ শতাংশ, আইসিবি ইম্পোলয়েজ ৬.১৫ শতাংশ ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ড ৫.৯০ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ