ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন

সূচকের সাথে কমেছে লেনদেনও

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৫ কোম্পানির দরপতন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৪৩৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে আগের দিন থেকে ১৩৪ কোটি ১০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ৫৭৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়ন্ট কমে ৫ হাজার ৭৪৩ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ২ হাজার ১৬২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৮০ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩টির, দর কমেছে ১৮৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক  ৪২ পয়েন্ট কমেছে। সিএসইতে  ৬০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ