ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ৫:১৫ অপরাহ্ন

লেনদেনের শীর্ষস্থান মালেক স্পিনিংয়ের দখলে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে মালেক স্পিনিং। কোম্পানিটির আজ ৬৭ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৬ হাজার ৪২৫ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাক ব্যাংক। কোম্পানিটির ৬০ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সামিট অ্যালায়েন্স পোর্ট ৩৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ৩৩ কোটি ২৫ লাখ, বেক্সিমকো ফার্মা ২৯ কোটি ৯৭ লাখ, আইপিডিসি ফিন্যান্স ২৭ কোটি ৩৭ লাখ, সিটি ব্যাংক ২৪ কোটি ২৮ লাখ, আইটিসি ২৪ লাখ, স্কয়ার ফার্মা ২০ কোটি ৮৩ লাখ ও সোনারগাঁও টেক্সটাইল ১৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেননে হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ