ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৭ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- রহিম টেক্সটাইল, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস, আইপিডিসি ফিন্যান্স, তমিজ উদ্দিন টেক্সটাইল, মালেক স্পিনিং, ক্রাউন সিমেন্ট ও প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড।
রহিম টেক্সটাইল
কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ১০ পয়সা বা ৮.৭৪ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২২৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২০৭ টাকা ২০ পয়সা থেকে ২২৫ টাকা ৩০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১০৯ টাকা ২০ পয়সা থেকে ২৭১ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

জেএমআই সিরিঞ্জ
কোম্পানিটির ১০ টাকা ১০ পয়সা বা ৭.৪৩ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৪৬ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৩৫ টাকা ৮০ পয়সা থেকে ১৪৮ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১০৫ টাকা ৯০ পয়সা থেকে ১৭২ টাকা পরযন্ত লেনদেন হয়।
আইপিডিসি ফিন্যান্স
কোম্পানিটির ১০ টাকা ১০ পয়সা বা ৭.৪৩ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৪৬ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৩৫ টাকা ৮০ পয়সা থেকে ১৪৮ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১০৫ টাকা ৯০ থেকে ১৭২ টাকা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া তমিজ উদ্দিন টেক্সটাইল ৫.৭১ শতাংশ, মালেক স্পিনিং ৫.৫৯ শতাংশ, ক্রাউন সিমেন্ট ৫.৫৪ শতাংশ ও প্রাইম ইন্স্যুরেন্সের ৪.৭৯ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















