সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো ফার্মা, ইসলামী ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)।
কোম্পানি ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বেক্সিমকো ফার্মা
কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৪৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৫৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৩ টাকা ৭ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৬ টাকা ১৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১৮ টাকা ৭৫ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৯ টাকা ৪ পয়সা।
কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের তারিখ চূড়ান্ত করেনি। হাইকোর্টের অনুমোদনসাপেক্ষে তা চূড়ান্ত করা হবে। তবে ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ আগস্ট।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
কোম্পাটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ আগস্ট দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ জুলাই।
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ৮৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল মাইনাস ১৯ টাকা ৭০ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৬ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই।
ইসলামী ইন্স্যুরেন্স
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৪১ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল মাইনাস ১ টাকা ৬০ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৬২ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ আগস্ট বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ জুলাই।
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৩৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৬৬ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৩ পয়সা, আগের বছর একই সময় যা ছিল মাইনাস ১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৩৩ টাকা ৫৮ পয়সা, আগের বছর একই সময় যা ছিল ১২৬ টাকা ১১ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়নি। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুলাই।
বিজনেস আই/


















