ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

বিআইএফসির প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি) গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৪ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৬৫ পয়সা লোকসান হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পনিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ০.০২ পয়সা; যা আগের বছর একই সময় ০.০৬ পয়সা ছিল।

৩১ মার্চ,২০২৬ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে মাইনাস ১৩৫ টাকা ৩৯ পয়সা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ