ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির আজ ৬০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৮৯৯ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট। কোম্পানিটির ৩৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্রাক ব্যাংক ৩০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইটিসি ২৪ কোটি ৪১ লাখ, বিডি থাই ফুড ২১ কোটি ৬১ লাখ, ন্যাশনাল ফিড মিল ২১ কোটি ১৮ লাখ, কেডিএস এক্সেসরিজ ২১ কোটি ১৭ লাখ, আপিডিসি ফিন্যান্স ১৯ কোটি ৩ লাখ, ডমিনেজ স্টিল ১৮ কোটি ১৪ লাখ ও স্কয়ার ফার্মা ১৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















