ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ৪:৪১ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে ‘এ’ ক্যাটাগরির ৫ শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৫ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- কেডিএস এক্সেসরিজ, অ্যারামিট, আইটিসি, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড।

কেডিএস এক্সেসরিজ

কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৬.৫১ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৪ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৫০ টাকা ৭০ পয়সা থেকে ৫৪ টাকা ৭০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৫ টাকা ৯০ পয়সা থেকে ৫৪ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

অ্যারামিট

কোম্পানিটির ১১ টাকা ৪০ পয়সা বা ৬.৩২ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৯১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৭৬ টাকা থেকে ১৯৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৫৫ টাকা ৫০ পয়সা থেকে ২৭০ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

আইটি কনসালটেন্টস

কোম্পানিটির ২ টাকা ৬০ পয়সা বা ৬.১৬ শতাংশ দর বেড়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪১ টাকা ৯০ পয়সা থেকে ৪৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৪ টাকা ৫০ পয়সা থেকে ৫১ টাকা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৬.০৬ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫.৩৩ শতাংশ ও সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫.৩১ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ