ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

শেয়ার বেচবে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা মুশফিক মামুন রিজভী শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই উদ্যোক্তা ২ লাখ ৫০ হাজার ৪৫১টি শেয়ার বেচবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই উদ্যোক্তা তার কাছে কোম্পানির সব শেয়ার বিক্রি করবে। উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে বেচতে পারবে।

উল্লেখ্য, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৫২.১১শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৫.৮৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪২.০৪ শতাংশ শেয়ার আছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ